
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ঢাকা হয়ে কলকাতা–আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস আবারও চালু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রথম বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছায়। একই দিনে আরও একটি বাস আগরতলা থেকে পশ্চিমবঙ্গের...

গ্রেপ্তার ব্যক্তিরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও তাঁরা দেশে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে গোপনে অবস্থান করছিলেন।

আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।

ঘন কুয়াশার কারণে বেশ কিছুদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ রোববার (৪ জানুয়ারি) যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করেছে শাহজালাল কর্তৃপক্ষ।