মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন ৬ এপ্রিল। এ উপলক্ষে তাঁর জন্মভিটা পাবনার গোপালপুর হেমসাগর লেনে প্রতি বছর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্পমাল্য অর্পণ করা হয় মহানায়িকার প্রতিকৃতিতে।
এ বছর ৯০তম জন্মদিন। প্রতি বছরের মতো এবারও এ বিশেষ দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় মহানায়িকাকে স্মরণ করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময়।
মহামারীর সময়, তাই আজ মঙ্গলবার স্বল্প পরিসরে সুচিত্রা স্মরণ উৎসব পালন করেন পরিষদের সদস্যরা।
বাঙালির মনে সুচিত্রা সেন আজও সমান উজ্জল। সিনেমায় উত্তম কুমার-সুচিত্রা সেন জুটি আজও ধ্রুপদি রোমান্সের উচ্চারণ। জন্মসূত্রে তিনি বাংলাদেশি। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি পাবনা শহরের হেমসাগর লেনের বাড়ীতে জন্মগ্রহন করেন।
স্থানীয় অসাধু গোষ্ঠী তাঁর বসতভিটা অবৈধভাবে দখল করে রেখেছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে। আইনী জটিলতা কাটিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বাড়ীটি অবমুক্ত করা হয় কয়েক বছর আগে।
বর্তমানে তার জন্মভিটা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৭ ঘণ্টা আগে