একজন শিল্পী হিসেবে অরিজিতের খ্যাতি যেমন রয়েছে তেমনই তাঁর ব্যবহার বারবার মন জয় করেছে ভক্তদের। গায়কের চরিত্রের এই দিকটার জন্যই ভক্তরা তাঁকে ভালোবাসে, শুধু ভক্তরাই নয় ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালকও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। টালিউডের ‘চাঁদের পাহাড়’ নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায় গায়ক অরিজিৎ সিংকে নিয়ে একটা আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন। তাঁর কথায়, ‘গায়ক হিসেবে যত বড়, অরিজিৎ মানুষ হিসেবে তার চেয়েও বড়’।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘একটু সরে বসুন’। এর সূত্রেই অরিজিতের সঙ্গে আরও একবার যোগাযোগ হয় তাঁর। এর আগে ‘চাঁদের পাহাড়’ সিনেমাতে গান গেয়েছিলেন অরিজিৎ সিং। ফোনের ওপারে দ্বিতীয়বার গায়কের সঙ্গে যোগাযোগ হতেই তাঁর প্রশংসা না করে আর পারলেন না পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুক পেজে একটা লম্বা পোস্টে অরিজিতের গুন মুগ্ধতার কথা লিখলেন তিনি।
কমলেশ্বর লিখেছেন, ‘আমার নতুন সিনেমা একটু সরে বসুন এর জন্য নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্যের (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হল অরিজিৎ সিংয়ের সঙ্গে। তাও টেলিফোনে। অনেক দিন আগে আমার ছবি ‘‘চাঁদের পাহাড়ে’’-র জন্য একটি গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক। তাঁর সম্বন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।’
নির্মাতা আরও বলেন, ‘আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এত সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল। কিন্তু অবাক কাণ্ড। লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতোই নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরন, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম গায়ক হিসেবে তিনি যত বড় মানুষ হিসেবে তার চেয়েও।’
অরিজিতের প্রশংসা করতে গিয়ে কমলেশ্বরের আরও বলেন, ‘আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং। আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন। অন্যের মন তো জিতবেনই।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে