মুক্তির দ্বারপ্রান্তে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত তৃতীয় সিনেমা ‘অ্যানিমেল’। ২০১৭ সালে তেলুগু ব্যবসাসফল সিনেমা ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে পরিচালক হিসেবে তিনি নাম লেখান। এরপর ২০১৯ সালে তিনি নিয়ে আসেন সিনেমাটির হিন্দি রিমেক ‘কবির সিং’।
দুটি সিনেমাতেই তুমুল সাফল্য পেয়েছেন সন্দীপ রেড্ডি। তবে তিনি জানিয়েছেন, আর রিমেক বানাতে চান না তিনি। তাঁর কথায়, ‘অর্জুন রেড্ডির চরিত্রটিকে হিন্দি ভাষায় কবির সিংয়ে রূপান্তর বেশ চ্যালেঞ্জের ছিল।’ সঙ্গে পরিচালক ভাঙা আরও জানিয়েছেন, হিন্দি রিমেকের জন্য শহীদ কাপুর প্রথম পছন্দ ছিল না। রণবীর সিং না করে দেওয়ার পরই সিনেমাটি শহীদ কাপুরের কাছে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম আইড্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙা বলেন, ‘সিনেমাটি রিমেকের জন্য মুম্বাই থেকে অনেক প্রস্তাব পাচ্ছিলাম। রণবীর সিংকে তখন কবির সিং চরিত্রে প্রস্তাব দেওয়া হয়। তাঁর সঙ্গে গল্প নিয়েও আমাদের বসা হয়। কিন্তু রণবীর না করে দেন, তিনি মনে করেছিলেন চরিত্রটি তাঁর সঙ্গে ঠিক যাচ্ছে না।’
সন্দীপ রেড্ডি জানিয়েছেন, রণবীর না করে দেওয়ার পর প্রস্তাবটি যায় শহীদ কাপুরের কাছে। আর শহীদকে নির্বাচন করার পরই সন্দীপ রেড্ডিকে নিয়ে সমালোচনা শুরু হতে থাকে। চরিত্রটিতে অভিনেতাকে প্রধান চরিত্রে কাস্ট করার সিদ্ধান্তকে তখন কেউ সমর্থন করেনি। কারণ শহীদের বক্স অফিসের রেকর্ড তেমন ভালো ছিল না। তাঁর ঝুলিতে তখনো ১০০ কোটি রুপির কোনো সিনেমা ছিল না। তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ বক্স অফিসের আয় ছিল ৬৫ কোটি রুপি।
তবে সন্দীপ রেড্ডি জানিয়েছেন, শহীদ কাপুরের সঙ্গে কাজ করা তাঁর জন্য দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তাঁর কথায়, ‘শহীদ দুর্দান্ত অভিনেতা।’
উল্লেখ্য, ‘কবির সিং’ সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৩৭০ কোটি রুপির বেশি। ২০১৯ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি অভিনেতা শহীদ কাপুরেরও এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের সিনেমা। সিনেমাটিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে