
আবার খুশির খবর বলিউডে। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান দুয়ার জন্মের দুই বছর পার না হতেই ভক্তদের আবারও সুখবর দিলেন দীপিকা ও রণবীর সিং। আজ ১৯ এপ্রিল মেয়ে দুয়ার হাতে ধরা একটি গর্ভধারণ পরীক্ষার কীটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন অভিনেত্রী।

অগ্রিম টিকিট বিক্রি থেকে সহজে অনুমান করা যাচ্ছিল, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শেষ পর্যন্ত সত্যি হলো অনুমান, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর সিনেমার সিকুয়েলটি। ১৯ মার্চ মুক্তির প্রথম দিন ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর নতুনভাবে ক্যারিয়ার সাজাচ্ছেন রণবীর সিং। আগে চুক্তিবদ্ধ হওয়া বেশ কিছু সিনেমা থেকে সরে এসেছেন। সে তালিকায় আছে ‘ডন ৩’। এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে সরে যাওয়ায় রণবীরের বিরুদ্ধে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন প্রযোজক ফারহান আখতার।

তারকারাই বলিউডের প্রাণ। যত বড় তারকা, তাঁর সিনেমা ঘিরে প্রত্যাশাও তত বিশাল। তবে সিনেমায় সুপারস্টারের উপস্থিতি কিংবা নজরকাড়া প্রমোশন এখন আর সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না। দর্শকেরা এখন তারকা নয়, সিনেমায় খোঁজে ভালো গল্প।