চেক প্রতারণার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। আজ রোববার কোম্পানিটির আইনজীবী আবু আল নাহিদ এই তথ্য জানান।
আবু আল নাহিদ বলেন, ‘গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন আইপিডিসি ফাইনান্স লিমিটেডের কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ।’
মামলার অভিযোগে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পাওনা ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিষদে চেক দেন অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমি। ব্যাংকে দাখিল করার পর মৌসুমির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান (ডিসঅনার) হয়। পরবর্তীতে টাকা পরিশোধের জন্য কোম্পানি উকিল নোটিশ পাঠানোর পরও মৌসুমি টাকা পরিশোধ করেননি।
আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন মৌসুমি। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় এই মামলা হয়।’
আদালত মামলাটি আমলে নিয়ে মৌসুমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য গুলশান–১ এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
এদিকে মৌসুমির স্বামী চিত্রনায়ক ওমর সানি আজ গণমাধ্যমকে বলেন, তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। বর্তমানে আর্থিক অবস্থা ভালো না থাকায় কিস্তির টাকা পরিশোধ হয়নি। আইপিডিসি ফাইনান্স লিমিটেডকে তারা চিঠি দিয়ে কিস্তির পরিমাণ কমানোর কথা বলেছিলেন। কিন্তু ওই চিঠিতে সাড়া না দিয়ে তারা মামলা করে দিয়েছে।
ওমর সানি আরও বলেন, ‘সামান্য কয়টা টাকার জন্য মৌসুমি পালিয়ে যাবেন না।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে