মো. আদিত্য রায়হান চৌধুরীর জন্ম বগুড়া জেলায়। ছোটবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হবেন। প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেননি, তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না দিয়ে দেশের বাইরে এমবিবিএস করার কথা ভাবেন। কম খরচ ও সহজে ভিসা পাওয়া যায় এমন দেশ কিরগিজস্তানকে বেছে নেন। অন্য দেশ যেখানে ছয়-সাত বছর সময় নেয় ডক্টর অব মেডিসিন শেষ করতে, সেখানে কিরগিজস্তানে পাঁচ বছরেই ডিগ্রি সম্পূর্ণ হয়। এখানের প্রতিটি মেডিকেলে দুর্বল শিক্ষার্থীদের আলাদা যত্ন নেওয়া হয়। মেডিকেল শিক্ষার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিষয়েও পড়ার সুযোগ রয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা
কিরগিজস্তানে ডক্টর অব মেডিসিন করতে চাইলে সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৯ পয়েন্ট থাকতে হবে। কিরগিজস্তানের জাতীয় ভাষা কিরগিজ। কিন্তু কিরগিজস্তানের ৯০ শতাংশ মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে। মূলত কিরগিজস্তান ছিল স্টেট অব সোভিয়েত ইউনিয়নের অংশ। তাই তাদের জাতীয় ভাষা থাকার পরও রুশ ভাষার প্রাধান্য বেশি। কিরগিজস্তানের প্রধান ভাষা রুশ আর দ্বিতীয় ভাষা হলো ইংরেজি। এখানে পড়াশোনা করতে গেলে প্রত্যেক শিক্ষার্থীর রুশ ভাষায় দক্ষতা থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।
খণ্ডকালীন কাজের সুযোগ
কিরগিজস্তানে চাকরি বা খণ্ডকালীন কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে। শুদ্ধভাবে রুশ ভাষা জানার ফলে প্রতি সপ্তাহে রোববারের কাজ করেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পূর্ণকালীন কাজের সুযোগ দেওয়া হয়। কিন্তু লেখাপড়ার ক্ষতি করে কেউ কাজ করেন না। প্রতি রোববার বা ছুটির দিনে অনেক শিক্ষার্থী খণ্ডকালীন কাজ করেন। বিশ্বের অন্য যেকোনো উন্নত দেশের মতো কিরগিজস্তানে প্রতি দিনের পে-রেট বা বেতনের হার তুলনামূলক বেশি এবং প্রতিদিন পারিশ্রমিক প্রদান করে।
আবেদনের প্রক্রিয়া
কিরগিজস্তানে আবেদন-প্রক্রিয়া সহজ ও কম সময়সাপেক্ষ। আবেদন করতে হলে যেকোনো শিক্ষার্থীর মাধ্যমে করতে হবে অথবা বাংলাদেশের কিছু অনুমোদিত এজেন্সি আছে, যাদের মাধ্যমে আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সনদ, পাসপোর্টের স্ক্যান করে দিতে হবে এবং পাসপোর্ট আকৃতির ছবি লাগে। দুই-সাত কর্মদিবসের মধ্যে অফার লেটার পেয়ে যায়। প্রতিবছরের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর দুই সেশন হয়ে থাকে। ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসের শুরুতেই শিক্ষার্থীদের ভিসা প্রদান করে ভার্সিটিগুলো। অগ্রিম কোনো টাকা দিতে হয় না, কারণ প্রত্যেক শিক্ষার্থী নিজের টাকা নিজে এসে পরিশোধ করতে পারেন।
আদিত্যের পরামর্শ
কিরগিজস্তানে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আদিত্যের পরামর্শ হলো কিরগিজস্তানে ডক্টর অব মেডিসিন করতে অন্য দেশের মতো বৃত্তি পাওয়ার সুযোগ নেই। আবার টিউশন ফি নিজ থেকে দিতে গেলে এ দেশে অনেক পরিশ্রম করতে হয়। তাই কিরগিজস্তানে আসার আগে মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। যেকোনো কিছুর আগে রুশ ভাষা, রেস্টুরেন্ট, ড্রাইভিংয়ের কাজ শিখে আসা ভালো। এ ছাড়া আইটি স্কিল, ইংরেজি ও রুশ ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে সহায়ক হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে