
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যু নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। প্রতিদিন মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

বরিশাল মেডিকেল কলেজের সামনের পুকুরে ডুবে ১০ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করেছে।

সিলেট নগরীতে পুলিশের অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করা এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ক্বিনব্রিজসংলগ্ন বন বিভাগের গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।