রাতের দিকে মোটরসাইকেলে কয়েকজন যুবক ছাতারভাগ এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে আসেন। গেট খোলা পেয়ে তাঁরা ভেতরে ঢুকে চেয়ার, দেয়ালে টানানো খালেদা জিয়ার ছবি, প্ল্যাকার্ড ও বিলবোর্ড ভাঙচুর করেন। দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাটি ঘটিয়ে তারাঁ দ্রুত সরে যান।


তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে

তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের কৃষকেরা। কনকনে ঠান্ডায় বোরো বীজের চারা হলদে হয়ে পাতা পচে নষ্ট হচ্ছে।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সম্পদের পরিমাণ ৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৮৪১ টাকা। সাবেক জোট সরকারের এই উপমন্ত্রীর বার্ষিক আয় ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা।