
নাটোরের নলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
ঘটনাটি ঘটে গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে পলাশীতলা এলাকায়।
জানা যায়, উপজেলার মাধনগর রেলস্টেশনসংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে ট্রেনে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে লোহার শিকলটি কেটে রেললাইনকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এ ঘটনায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। প্রায় ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানতে চাইলে মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার উজ্জল আলী আজকের পত্রিকাকে বলেন, রোববার রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে তালাবদ্ধ শিকল প্যাঁচানো দেখে স্থানীয়রা নলডাঙ্গা থানা-পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেললাইনকে শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ট্রেন চলাচল ১ ঘণ্টা সাময়িক বন্ধ রাখা হয়েছিল।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর শুনে পুলিশ ছুটে যায়। এরপর মাধনগগর স্টেশনমাস্টার এবং আত্রাই থেকে মিস্ত্রি এসে শিকল কেটে দেয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রেললাইনে তালাবদ্ধ শিকল লাগিয়েছিল।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে