
নাটোরের নলডাঙ্গায় একটি হোটেলে মরা মুরগি রাখার দায়ে হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলার নলডাঙ্গা বাজারের ফজল আলীর হোটেলে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে হোটেল থাকা ১০ কেজি মরা মুরগি নষ্ট করা হয়।
জানা গেছে, আজ দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজারের ফজল আলীর খাবারের হোটেলে খামার থেকে ১০ কেজি মরা মুরগি এনে হোটেলে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা নলডাঙ্গা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে ইউএনও রেদুয়ানুল হালিম এসে ঘটনার সত্যতা পান। হোটেলের মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। রেদুয়ানুল হালিম বলেন, নলডাঙ্গা বাজারের একটি খাবারের হোটেলে ১০ কেজি মরা মুরগি রাখার অপরাধে ও হোটেলের মালিক ফজল আলী অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে