
নাটোরের নলডাঙ্গায় ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন এক ব্যবসায়ী। অপ্রচলিত এই মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় তিনি ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।
আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন স্থানীয় মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম। তিনি ৩০০ টাকা কেজি দরে স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মাংস বিক্রি করেন। ফরমারজুল আজ আরও কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
ফরমারজুল ইসলাম বলেন, ‘অন্য এক জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও বুধবার তিনটি জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। এটা আইনবিরোধী কি না, জানি না। পরে ইউএনও স্যার এসে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতে নিষেধ করেন।’
ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে