নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) মোট ১২৫টি কেন্দ্রে স্থানীয় ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭টি।


নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি মনোনীত প্রার্থীরা। তারা হলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

নাটোরের লালপুরে তথ্যগত ভুল থাকায় ভোটকেন্দ্রে পাঠানোর জন্য রাখা নির্বাচনী ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) জব্দ করা হয়েছে। নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান ত্রুটিপূর্ণ এই ফলাফল শিট সিলগালা করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য করায় জেলা বিএনপির প্রবীণ সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।