বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


বগুড়ার সারিয়াকান্দিতে মিমি বেগম (২৬) নামের এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হত্যাকারী সন্দেহে নিহত নারীর স্বামী রুবেল মন্ডলকে আটক করা হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।