
বগুড়ার সারিয়াকান্দিতে সজীব প্রামাণিক (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর তালতলা গ্রামে সজীবের বাড়ির সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সজীব ওই গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।
নিহত সজীবের চাচা আব্দুর রাজ্জাক জানান, সজীবের মা ও ভাই দুজনেই মারা গেছেন। বাবা আনসার ব্যাটালিয়ানে চাকরি করতেন। এখন অসুস্থ হয়ে বাড়িতেই থাকেন। এমতাবস্থায় সজীব মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাঁর খোঁজ-খবর নেওয়ার তেমন কেউ নেই। শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সজীব বাড়ি থেকে বের হন। রোববার ভোরে গ্রামবাসী সজীবের বাড়ির সামনের রাস্তায় তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। ঘটনাটি রহস্যজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। সজীব মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটের ওপর পড়ে গিয়ে জখম হয়ে মারা যেতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে