বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সারিয়াকান্দি উপজেলার বোহাইল চর থেকে এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তিরা হচ্ছেন নাটোর জেলার লালপুর থানার মহর কয়া গ্রামের ইউনুস আলী (৫৫), ফারুক মন্ডল (৪০), বাদিকুল গ্রামের মাফের মন্ডল (৪০) ও মাসুদ মন্ডল (৩২)।
জানা গেছে, নাটোর জেলা থেকে ৮ জন ব্যক্তি শতাধিক মহিষ নিয়ে যমুনা নদীর বেহাইল চরে আসেন। গতকাল রাতে তাঁরা তাঁবু টানিয়ে চরেই থাকার ব্যবস্থা করেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ১৫-২০ জন ব্যক্তি নৌকাযোগে এসে চারজনের হাত-পা বেঁধে রেখে অপর চারজনকে অপহরণ করে নৌকায় করে পালিয়ে যান।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ নৌ পুলিশ ও সারিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নৌ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণের কারন এখনো জানা যায়নি। অপহৃত ব্যক্তিদের উদ্ধারের বিষয়ে নৌ পুলিশ কাজ করছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে