
বগুড়ার সারিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার কড়িতলা বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু বলেন, ‘কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গতকাল শনিবার রাত ৮টার দিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাতজন আহত হয়।’
রেজাউল করিম ঠান্ডু আরও বলেন, হামলায় আহত ব্যক্তিরা হলেন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু (৪০), ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপ্ন মিয়া (৪০), বাচ্চু মিয়া (৪৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম (৩৫), ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন (৪০) এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া (৪৫)। আহত ব্যক্তিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টু বলেন, তাঁর লোকজন বাজারে চা পান করছিলেন। এ সময় সভাপতি রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। তাতে তাঁর পক্ষের ছয়জন আহত হন। তাঁরা হলেন, কামালপুর কড়িতলা গ্রামের কামাল হোসেন (৩৮), সমসের আলী মণ্ডল (৫৫), গোলাম কিবরিয়া (৩৫), আজাদ মিয়া (৩০), মাজু সরকার (৬০) এবং রৌহাদহ গ্রামের নিয়ামত সোবদুল খাঁ। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আহতদের মধ্যে সাতজন বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার খোঁজখবর রাখছি।’
এ বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগামী বুধবার গাবতলীতে ঐতিহাসিক পোড়াদহের মেলা। এ উপলক্ষে কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় মাছের মেলা বসে। কড়িতলা বাজারেও মাছের মেলা বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে