
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে মা ও মেয়ে।
আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে—গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) ও অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলো—বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।
ওসি জামিরুল ইসলাম জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। আজ ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে সিএনজিচালিত অটোরিকশায় নারচীতে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক শুকুর আলী নিহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে বিপুল ও তাঁর ছেলে বিপ্লব মারা যায়। গুরুতর আহত মমতা রানী ও রুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বালুবাহী ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত তিনজনের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে