মাগুরার কৃষক আমজাদ হোসেন আজ বুধবার সকালে মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা প্রদর্শন করেছেন। ২০৩০ সালে এই পতাকার দৈর্ঘ্য ১০ কিলোমিটারে নেওয়ার আশা করছেন তিনি।


মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে রোপণ করা ‘বারি আলুবোখারা-১’ জাতের ১৫টি গাছে এখন ফলন হচ্ছে। ২০১৯ সালে রোপণের পর ২০২২ সাল থেকে ফল আসা শুরু করে। গবেষণা কেন্দ্র বলছে, দেশীয় আবহাওয়ায় উচ্চমূল্যের এ ফল বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।

জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে প্রথম স্ত্রী সাদিয়া ইসলাম, শাশুড়ি আফরোজা বেগম ও এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। মাগুরার মহম্মদপুরে শুক্রবারের এ ঘটনায় তাঁরা হাসপাতালে ভর্তি হন। তবে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে রহমত তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে ৬৫০ হাত দীর্ঘ বিশাল একটি পতাকা তৈরি ও টাঙানো হয়েছে। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তৈরি এই পতাকাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ এবং দর্শনার্থীদের ভিড়।