
মাগুরার শালিখায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা আপন দুই ভাই। তাঁরা হলেন শালিখা থানা বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং শালিখা থানা যুবদলের সদস্যসচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি। তাঁরা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। সকাল ৬টার দিকে আটক দুই ভাইকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তাঁদের কাছ থেকে দুটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ, একটি পিস্তলসদৃশ আগ্নেয়াস্ত্র এবং তিনটি তাজা গুলি জব্দ করা হয়। এ ছাড়াও তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে যৌথ বাহিনী।
এ ব্যাপারে শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে