
অপরাধ করলে সে যে দলেরই হোক, বিচার হবে বলে মন্তব্য করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক কারবার করছে, তারা বিএনপির না। অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে—সে যে দলেরই হোক, সরকারি কর্মচারী হোক বা অন্য কেউ, অপরাধের বিচার হবে।
আজ শুক্রবার দুই দিনের সফরে সড়কপথে প্রথমে মাগুরা সার্কিট হাউস ও বিকেলে মহম্মদপুর আমিনুর রহমান কলেজে উপজেলা বিএনপি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে নিতাই রায় চৌধুরী বলেন, কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে নয়; বরং সব ধরনের অপরাধ আইনের আওতায় আনা হবে। সরকারি কর্মচারী ঘুষ খাক বা সাধারণ মানুষ, অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক কারবার সম্পূর্ণরূপে নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন সংস্কৃতিমন্ত্রী।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি আধুনিক, শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্রকাঠামো নির্মাণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। বিশ্বের প্রায় ৮০টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।
কেবল কূটনৈতিক সম্পর্ক নয়, সাংস্কৃতিক মান উন্নয়ন ও শিক্ষার বিকাশের মাধ্যমে জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য অর্জন করানোই সরকারের লক্ষ্য।
সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবার নিজের নির্বাচনী এলাকায় আসেন নিতাই রায় চৌধুরী। ফরিদপুরের সীমান্তবর্তী কামারখালী গড়াই সেতু থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান দলীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে