
মাগুরা সদর উপজেলায় গরুচোর সন্দেহে আকিদুল (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ভোরে সদর উপজেলার ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আকিদুল মাগুরা সদর উপজেলার রাঘব-দার ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।
জানা গেছে, আজ ভোর সাড়ে ৫টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দু-তিনজনকে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দেন। এ সময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে পুলিশ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ আহত আকিদুলকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে নিহত ব্যক্তির পরিবারের দাবি, আকিদুল গরু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামলে কয়েকজন লোক তাঁকে ডেকে নিয়ে উথলী এলাকায় হত্যা করে। পরিবারের দাবি, আকিদুলের বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, নিহত আকিদুল গরু চুরি করে আনার সময় জনতার হাতে ধরা খান। পরে তাঁকে গণপিটুনি দেয় জনতা। পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘নিহত আকিদুল একজন পেশাদার চোর। তার নামে ওয়ারেন্ট রয়েছে এবং মামলাও রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার দিকে এগোচ্ছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে