মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর নাম মো. বাদশা মিয়া (৩৫)। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাদশা মিয়া মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন তুলে ফাঁড়িতে ফিরছিলেন।
জানা গেছে, কনস্টেবল বাদশা মিয়া সাতক্ষীরার তালা উপজেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার বাবুখালী পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে বাদশা মিয়া রেশন তোলার জন্য মাগুরা পুলিশ লাইনসে আসেন। রেশন সংগ্রহ শেষে সেখান থেকে মোটরসাইকেলে করে বাবুখালী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন। পথে পারনান্দুয়ালী সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন বাদশা মিয়াকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ সদস্যের মরদেহ তাঁর নিজ গ্রাম সাতক্ষীরার আইলিয়ায় নিয়ে যাওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটি আটক করা যায়নি। চালককে আটকের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে