
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, মাগুরা-২ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে দুজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস।
রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্রে ১০ জন ভোটারের স্বাক্ষরের মধ্যে একজন মৃত ব্যক্তির নামের স্বাক্ষর পাওয়া গেছে। এ ছাড়া ৭ জন ভোটার তথ্য যাচাইয়ের সময় জানান, তাঁরা স্বাক্ষর করেননি। আরেকজন ভোটার তালিকায় পাওয়া যায়নি এবং অপর একজন স্বাক্ষর দিয়েছেন করেছেন বলে জানান। তা ছাড়া, মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাস্টার্স পাস উল্লেখ থাকলেও তিনি স্নাতক (গ্র্যাজুয়েশন) সার্টিফিকেট দাখিল করেছেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা উপস্থিত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পড়ে শোনান, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে