বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর ১০ শয্যার আইসিউ আবার চালু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি উদ্বোধন করেন। জনবল ও যন্ত্রপাতির সংকটের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বাগেরহাটের জয়মনির ঘোলে নিখোঁজ মিরাজ শেখের সন্ধানের দাবিতে মানববন্ধনকে কেন্দ্র করে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোস্ট গার্ড সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত কোস্ট গার্ড, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন। আজ রোববার (৭ জুন) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক নাহিদ হাসান এ তথ্য জানান।

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রা.) মাজারসংলগ্ন দিঘি থেকে উদ্ধার করা কুমিরটিকে খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিরটিকে পর্যবেক্ষণের জন্য সেখানে রাখা হয়েছে।