
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা ৬টি হাতবোমা (ককটেল) নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র্যাবের বোমা ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলের অদূরে বালুর মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের কাঠের পোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা এসব ককটেল গোপনে মজুত করে রাখতে পারে। উদ্ধার করা বোমাগুলো শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন।
শামসউদ্দিন বলেন, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচন উপলক্ষে র্যাবের ছয়টি বোমা ডিসপোজাল টিম সারা দেশে দায়িত্ব পালন করছে। যেখানে বোমাসদৃশ বস্তু পাওয়া যাচ্ছে, সেখানে দ্রুত পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এই তৎপরতা অব্যাহত থাকবে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, উদ্ধার করা ককটেল সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে