বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আলম কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আলম হোসেন বলেন, শ্রমিক দলের নেতা জামাল শেখ তাঁর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। শুক্রবার সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তাঁর ওপর হামলা করেন। এ ঘটনায় তাঁর হাত ও পায়ে গুরুতর জখম হয়।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে গোপালপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা জামাল শেখ বলেন, ‘আলম আওয়ামী লীগের লোক ছিলেন। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম। অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে আহত হন আলম।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আলমের পরিবারের লোকজন থানায় এসে মারধরের বিষয়টি জানিয়েছেন। এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে