
বাগেরহাটের চারটি আসনেই গণভোটে নিরঙ্কুশভাবে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। আসনগুলোতে ৫ লাখ ৩১ হাজার ৫৪৯টি ‘হ্যাঁ’ ভোট পড়েছে। এর বিপরীতে ‘না’ ভোট বেছে নিয়েছেন ৩ লাখ ২০ হাজার ৫৫৭ জন।
এর মধ্যে বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে এক লাখ ৩৫ হাজার ২৭২ জন ভোটার ভোট দিয়েছেন। অপরপক্ষে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৯৯ হাজার ২৭৪ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৭৫ হাজার ৫৬০ জন।
বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে এক লাখ ৫৭ হাজার ৭৫৭ জন ভোটার ভোট দিয়েছেন। অপরপক্ষে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬৮ হাজার ১০৬ জন। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৩৮ হাজার ৭ জন।
বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে এক লাখ ৭ হাজার ২৮৯ জন ভোটার ভোট দিয়েছেন। অপরপক্ষে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৭২ হাজার ৭৯৬ জন। এই আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে এক লাখ ৩১ হাজার ২৩১ জন ভোটার ভোট দিয়েছেন। অপরপক্ষে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৮০ হাজার ৩৮১ জন। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন।
ভোট গণনা ও সব প্রক্রিয়া শেষে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন এসব তথ্য জানিয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে