
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
শুক্রবার ওই জেলেদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা। ভারতের কারাগারে নির্যাতনের অভিযোগ করলেও দেশে ফিরতে পেরে খুশি জেলেরা। তাঁদের বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।
মুক্ত ১২৮ জেলের একজন কক্সবাজারের মহেশখালী উপজেলার রবিউল আলমের ১২ বছরের ছেলে তাহমিদুল ইসলাম। সংসারের অভাব ঘোচাতে চাচাতো ভাইয়ের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিল। এক দিন পরেই ভুলবশত সীমানা অতিক্রম করলে ভারতীয় নৌবাহিনীর হাতে আটক হয়। আটকের পর নির্যাতনের শিকার হওয়ার কথা জানায় তাহমিদ। প্রায় একই রকম অভিজ্ঞতার কথা জানালেন অন্যরাও।
মুক্তি পাওয়া আরেক জেলে জাহিদ মোহাম্মাদ সবুজ বলেন, ‘কুয়াশার কারণে আমরা ভারতীয় জলসীমায় প্রবেশ করি। তাদের নৌবাহিনী আমাদের আটকের পর মারধর করে। এরপরে কারাগারে নিয়ে যায়, সেখানেও কারারক্ষী ও অন্য বন্দীরা আমাদের মারধর করে। বাংলাদেশি হওয়ায় ঘৃণার চোখে দেখত আমাদের।’
মো. ফয়সাল নামের এক জেলে বলেন, ‘আমরা যে কারাগারে ছিলাম, সেখানে বাংলাদেশি আরও ৪২ জন বন্দী আছেন। তাঁদেরও দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার।’
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় গত ১৮ এবং ২৩ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোট ও ২৩ জন জেলেকে আটক করেন নৌবাহিনীর সদস্যরা। অপরদিকে, গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র আরও জানায়, পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে তাঁদের বিষয়ে বন্দিবিনিময়ের সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়।
কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় উভয় দেশের কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। বাংলাদেশি জেলেরা তাঁদের পরিবারের কাছে ফিরেছেন।
জেলেদের উদ্দেশে মেসবাউল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। কোনোভাবেই ভারতীয় জলসীমায় প্রবেশ করা যাবে না।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে