
ফরিদপুরে এক বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছেন আইনজীবীরা। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় এই বর্জন কর্মসূচি শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, আদালতটির বিচারক সেলিম রেজা আইনজীবী ও মক্কেলদের সঙ্গে রূঢ় ও অশোভন আচরণ করেন।
আইনজীবীদের আদালত বর্জনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় অপেক্ষায় থাকলেও আইনজীবীরা না আসায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হতে দেখা যায়নি।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে এই বর্জন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক জসীম উদ্দীন মৃধা জসীমসহ সকল নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রূঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই সমিতি এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, ‘জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের আহ্বানে আমরা আলোচনায় বসেছি ৷ আমাদের দাবি, ওই বিচারককে অপসারণ না করা পর্যন্ত ওই আদালতের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বর্জন চলবে।’
এ ব্যাপারে জানতে বিচারক সেলিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া মিলেনি। পরে তাঁর পেশকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিচারক এ ব্যাপারে কথা বলতে রাজি নন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে