
ভোট নিয়ে কোনো তাইরে-নাইরে বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আগামী ১২ তারিখে ভিন্ন বার্তা দিচ্ছে। এখন থেকে পাহারা বসাতে হবে। আসমান থেকে চিল নামতে পারে, কালো চিল—ছোঁ মেরে ভোট নিয়ে নেওয়ার জন্য। জমিন থেকেও শুরু হয়ে গেছে অপতৎপরতা। যুবকেরা জেগে থাকতে হবে। এই ভোটের ওপর কেউ যদি হাত দেয়, কালো চিল হয়ে আসে—তাহলে ডানা খুলে ফেলতে হবে, রুখে দিতে হবে। কোনো তাইরে-নাইরে বরদাশত করা হবে না।’
আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই অতীতে যা হয়েছে, হয়েছে। নতুন একটা দেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে আমরা বসবাস করছি—এটার মানচিত্র বদলে যাবে? না। মানচিত্র বদলাবে না, তার খাচলত বদলাব।’
এ সময় জামায়াত আমির গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘১২ তারিখের প্রথম ভোট হতে হবে গণভোট, হ্যাঁতে ভোট দিতে হবে। আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই।’
ডা. শফিক বলেন, ‘নির্বাচিত হওয়ার পর শ্বশুরবাড়ির সম্পদ আর বাড়বে না। আমাদের দেশে নেতা হওয়ার আগে বা নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না; যেই নির্বাচিত হয় লাফিয়ে লাফিয়ে শ্বশুরবাড়ির সম্পদ বাড়ে। আমরা ওই রাজনীতির পচা ধারা পাল্টে দিতে চাই।’
আবু হারিচ মোল্যার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, ফরিদপুর-১ আসনের প্রার্থী ডা. ইলিয়াস মোল্যা প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে