হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর করেছেন সেবা নিতে আসা নাগরিকদের জন্মসনদে। প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম ছুটি না নিয়েই অফিসে অনুপস্থিত। আর চেয়ারম্যানের স্বাক্ষর রাতের আঁধারে নিয়ে আসেন গ্রাম পুলিশের সদস্যরা। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা।


জহিরুল বলেন, ‘আমি তার অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে ধানখেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করি। তার অনৈতিক সম্পর্কের কারণে সাংসারিকভাবে অশান্তিতে ছিলাম।’

চাঁদপুরের হাইমচরে অ্যান্টিভেনম প্রয়োগ করার পরেও বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার ঈশানবালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভৌগলিকভাবে হাইমচরবাসী মেঘনা নদীর পূর্ব ও পশ্চিম দুই পাড়ে বিভক্ত। পূর্বপাড়ের লোকজন মূলত কৃষিকাজ এবং পশ্চিমের চরাঞ্চলের বাসিন্দারা মাছ ধরা ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। যুগ যুগ ধরে এ অঞ্চলে মহানলী, চালতা কোঠা, নল ডোগ, সাচি জাতের পান চাষ করে পরিবার চালাচ্ছেন হাজারো মানুষ।