চাঁদপুরের হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫০০ ইয়াবাসহ মো. বারেক খান (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি উপজেলার চরাভাঙ্গা গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে হাইমচর থানার পুলিশ মাদকসহ বারেক খানকে গ্রেপ্তার করে। বারেক একজন তালিকাভুক্ত মাদক কারবারি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
জাবিদ হাসান আরও বলেন, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। অভিযানে ইতিমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত বহু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে