
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে দেশের অন্যতম জাটকার অভয়াশ্রম এলাকা চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ শোভাযাত্রা বের করা হয়।
‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্য নিয়ে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশ নেন।
আলোচনা সভা ও নৌ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আপনাদের বাড়িতে যদি আপনাদের সন্তানেরা নিরাপদ না থাকে, তাহলে ইলিশের পোনা জাটকা তার বাড়িতে নিরাপদ নয়। কারণ, আপনারা যত্রতত্র জাটকা মারছেন ও ধরছেন। যেই বাড়িতে তার সন্তান নিরাপদ নয়, তা কেমন বাড়ি। চলুন আমরা সত্য বলি ও শপথ করি আর জাটকা ধরব না। আপনি যদি একটা অপরাধ করেন, তখন একটা অপরাধ ঢাকার জন্য আরও ১০টি মিথ্যা কথা বলতে হয়। জাটকা ধরলে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন।’
মোহসীন উদ্দিন আরও বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের বলব, জেলেদের চাল কম দেওয়ার বিষয়ে আর একটি অভিযোগ শুনলে আমরা আপনাদের পুলিশে দেব।’
অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার ও দুই কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। সংরক্ষণ সপ্তাহ সফল হলে এসব জাটকা ইলিশে রূপান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে