
চাঁদপুরের হাইমচরে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকালে মেঘনা নদী সংলগ্ন উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
আজ মঙ্গলবার রাতে জাটকা জব্দের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।
ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা অঞ্চলের অধীনস্থ বিসিজি চাঁদপুর স্টেশনের টহল দল জেলার হাইমচর মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাছঘাট থেকে ১ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা জাটকা চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানায় কোস্টগার্ড।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে