চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফয়জিয়া (২) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুরা ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ও মেয়ে।
শিশুদের স্বজনেরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের লোকদের অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে