রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন ফারহানা। তখন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন বিএনপির কিছু নেতা-কর্মী। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান রুমিন ফারহানা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

খেজুরগাছ মরুভূমির আর ধান আমাদের প্রাণ। খেজুরগাছ কীভাবে ধান হয়—বিএনপি-সমর্থিত প্রার্থীর উদ্দেশে এমন প্রশ্ন রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে। গতকাল সোমবার রাতে তিনি এই অভিযোগ করেন।