
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো হাজেরা বেগম (১৭)। সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মুক্তার আহমদের মেয়ে। অপরজন জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার বাসিন্দা ইমন মিয়া (১৮)।
জানা যায়, জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের বাসিন্দা ঈমান মিয়া রোহিঙ্গা তরুণী হাজেরা বেগমকে একই উপজেলার কালিকচ্ছ ইউপির ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে সুফিয়া আক্তার নামে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়ে আসেন। এ সময় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানে সন্দেহ হলে কাগজপত্র যাচাই-বাছাই করে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, দুপুরে রোহিঙ্গা তরুণী ব্রাহ্মণবাড়িয়া অফিসে পাসপোর্ট করতে আসে। বয়স কম হওয়ায় এই তরুণীকে অভিভাবকের কথা বলায় সে অসংগতিপূর্ণ কথাবার্তা বলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তার সঙ্গে থাকা কাগজপত্র দেখা যায়, তার জন্মনিবন্ধন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। তবে জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে সুফিয়া আক্তারের।
ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের। তার আসল নাম হাজেরা বেগম। একটি প্রতারক চক্র তাকে পাসপোর্ট করিয়ে দিয়ে দেবে বলে পাসপোর্ট অফিসে নিয়ে আসে। পরে রোহিঙ্গা তরুণীকে আটক করার পরে ঈমান মিয়া নামে একজন ভাই পরিচয়ে আসেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যোগসাজশ রয়েছে তাঁর। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে