ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সরাইল উপজেলার ফতেহপুর গ্রামের আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদ তাঁর ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করেন। এমদাদুল টাকা চাইলে তাঁর ভাই সাত্তার জানান, বিক্রয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পর টাকা দেবেন।
এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মীমাংসার জন্য সালিস বসলেও কোনো মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আজ সকালে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে