
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের বাসিন্দারা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও সরাইল পুলিশ জানায়, সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মোড়ে চানমনিপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। দুপুরে তাঁর দোকানের সামনে এক অটোচালক তাঁর অটোরিকশাটি দাঁড় করিয়ে রাখেন। ওই অটোচালক সম্পর্কে সৈয়দটুলা গ্রামের বাসিন্দা সামাদ মিয়ার ভাতিজা। ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলেন। ওই অটোচালক তাঁর অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনিপাড়া গ্রামের নূরুল আলম নামের এক ব্যক্তির গরুর সঙ্গে সেটির ধাক্কা লাগে। এ নিয়ে ইউসুফ ও নূর আলমের সঙ্গে ওই অটোচালকের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে