
ইসলামের নাম ব্যবহার করে একটি দল গোপনে দিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ইসলামের পক্ষে ভোটের একটি বাক্স তৈরি করেছিলাম। কিন্তু ইসলামের নাম ব্যবহার করা একটি দল গোপনে দিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করে দেশ গঠনের স্বপ্ন দেখে। আমরা আমেরিকা কিংবা ভারতের ইনসাফ চাই না; আমরা মদিনার ইসলামের ইনসাফ চাই।’
আজ রোববার ভোলার চরফ্যাশন সরকারি টি বি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘এই দেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সে সময় ইসলামের সাইনবোর্ড ব্যবহার করা একটি দলও জোটভুক্ত হয়ে দুর্নীতির অংশীদার হয়েছিল। এই দায় তারা কোনোভাবেই এড়াতে পারবে না।’
শরিয়াহ আইনের বিষয়ে তিনি বলেন, ‘ইসলাম মানেই শরিয়াহ। আমরা হজ করি, রোজা রাখি ও নামাজ আদায় করি—সবই শরিয়ার অংশ। কিন্তু যারা বলে, “আমরা শরিয়াহ আইন বাস্তবায়ন করব না, প্রচলিত আইনেই দেশ চালাব”, তাদের বাস্তবতা হলো বাহিরটা দেখতে সুন্দর, কিন্তু ভেতরটা মাকাল ফলের মতো।’
প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামি আলোচক হাবিবুর রহমান মেজবাহ, ইসলামী আন্দোলনের সহপ্রচার সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি হোসাইন ইবনে সরওয়ার প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে