বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল গ্রামবাসী। তাঁদের অভিযোগ, সৈয়দ ইউসুফের মামলা-বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় তাঁরা অতিষ্ঠ। তাঁরা ইউসুফের বিচার দাবি করেছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) উজিরপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।


বরিশালের উজিরপুর উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা এ ঘটনায় জড়িত। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩)। রোববার সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই।’