
ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। আগুন দেখে বাস থেকে চালক, সুপারভাইজার ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন নেভাতে আসা গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ চলন্ত অবস্থায় আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০ জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিপুল হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবু পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডর পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে