
বরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।
প্রতিবেশীরা জানান, শিমুল অনেক দিন ধরে মাদকাসক্ত। এ কারণে বাবা-ছেলের প্রায়ই ঝগড়াবিবাধ হতো। আজ সকালে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে বিকেলে ধারালো অস্ত্র দিয়ে শিমুল তাঁর বাবার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।
প্রতিবেশী শামসুল হক জানান, দিনমজুর শাহ আলম দুই বিয়ে করেছেন। শিমুল তাঁর প্রথম পক্ষের সন্তান। আগে ছেলের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কয়েক বছর আগে শিমুল মাদকাসক্ত হয়ে পড়লে বাবা-ছেলের সম্পর্ক খারাপ হতে শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে