
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতা-কর্মীদের চাঁদাবাজিতে উৎসাহিত করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ২২ জুলাই উজিরপুরের গুঠিয়ায় একটি দলীয় সভায় ওই মন্তব্য করেন সান্টু। যদিও তাঁর অনুসারীরা দাবি করেছেন, এসব ভিডিও এডিট করা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয় দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই।’
সান্টু আরও বলেন, ‘কথার কথা বলি, আপনারা যদি ভালো থাকেন, তাহলে আমি ভালো থাকব। আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন। আর আপনার কাছে যদি পয়সা থাকে, তাহলে তো আমার কাছে আসবেন না।’
জানা গেছে, গত ২০ জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হওয়ার পরে ২২ জুলাই দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সান্টু।
বরিশাল-২ আসনে এমপি মনোনয়ন প্রার্থী বিএনপির সহবন ও পরিবেশবিষয়ক সম্পাদক রওনকুল ইসলাম টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি দেখেছি। সবাই দেখেছেন। এগুলো হুটহাট বলে দলের মারাত্মক ক্ষতি করছেন তিনি। এসব কথা বলা উনার উচিত হয়নি।’
এ বিষয়ে জানতে বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টুকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি বিদেশে থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া বলেন, ‘এগুলো এডিট করে বানানো হয়। ওই ধরনের কথা সান্টু ভাই বলেননি। তিনি চাঁদাবাজির বিপক্ষে সব সময় কথা বলেন। বর্তমানে তিনি বিদেশে আছেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে