
বরিশালের উজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
আজ বৃহস্পতিবার উপজেলার পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক গাজী উজিরপুরের পশ্চিম ওটরা গ্রামের বাসিন্দা। তিনি মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক দলের সমাবেশ শেষে উজিরপুরে ফিরে মহাসড়কের পাশে বসে প্যাকেট খাবার খাচ্ছিলেন বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মহানগরীতে শ্রমিক দলের মে দিবসের সমাবেশ শেষে উজিরপুরে ফিরে মহাসড়কের পাশে অন্যদের সঙ্গে বসে প্যাকেট খাবার খাচ্ছিলেন মানিক। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিককে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতুর কাছাকাছি এলাকা থেকে বাসটি পুলিশের কাছে হস্তান্তর করে। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি।
উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বেলা ৩টা পর্যন্ত বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে