বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পণ্যের অনুমোদিত আমদানিকারক ও প্রধান পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছে আর্টিসান। এই দুই প্রতিষ্ঠান সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি সই করেছে।
বিশ্বে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হলো ইউনিলিভার ইন্টারন্যাশনাল। আর বাংলাদেশে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠেছে আর্টিসান। চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে এখন থেকে বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পণ্যের বিশাল সম্ভার থেকে যে কোনো পণ্যের অনুমোদিত আমদানিকারক হবে আর্টিসান। বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পণ্যের বণ্টন (ডিসট্রিবিউশন), লজিস্টিকস এবং বিপণনে প্রধান পরিবেশক হিসেবেও কাজ করবে আর্টিসান।
২০১২ সালে যাত্রা শুরু করেছিল ইউনিলিভার ইন্টারন্যাশনাল। বিশ্বব্যাপী ইউনিলিভার পিএলসির ব্যবসায়িক ইউনিট হিসেবে কাজ করছে ইউনিলিভার ইন্টারন্যাশনাল। সিঙ্গাপুরের প্রধান কার্যালয় থেকে বহুজাতিক সংস্থা ইউনিলিভার ইন্টারন্যাশনাল মূলত নানা ধরনের থার্ড পার্টি রপ্তানি কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। অন্যদিকে বাংলাদেশে লাইফস্টাইল পণ্যের সম্ভার নিয়ে সেরা হয়ে ওঠা ব্র্যান্ড আর্টিসান গ্রাহকের কাছে মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্যসেবা দিতে সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে চলে এসেছে। বাংলাদেশের ভোক্তাদের কাছে পোশাক পণ্যের জন্য আর্টিসান একটি বিশ্বস্ত ও উচ্চমানের পণ্য সরবরাহকারী ব্র্যান্ড।
এই বাণিজ্যিক চুক্তির ফলে বাংলাদেশের বাজারে ইউনিলিভার ইন্টারন্যাশনালের উপস্থিতি জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশে ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিক হারে পণ্য আমদানিতে ‘এক্সক্লুসিভ পোর্টফোলিও’ সুবিধা পাবে আর্টিসান।
ইউনিলিভার ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈকত চৌধুরী বলেন, ‘এই অংশীদারত্ব একটি টেকসই দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার এবং আরও উচ্চমানের পণ্যের অনুপ্রবেশের ফলে বাংলাদেশের বাজারকে সুসংহত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।’

দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৭ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে