
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বলা হয়, তাৎক্ষণিকভাবেই এই নির্দেশ কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এই চরম সংকটকালে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার রক্ষা এবং জ্বালানি সাশ্রয়ে কঠোর ও নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর কাছে আগামী এক বছর সোনা-রুপা না কেনার আবেদন জানানোর ২৪ ঘণ্টার...

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের কারণে এবার বাংলাদেশ ও ভারত উভয় দেশের পলিয়েস্টার পোশাকশিল্পের ওপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে হরমুজ প্রণালি দিয়ে এই সুতা তৈরির কাঁচামাল আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে চীনা সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটারে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, পেট্রল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা ও প্রতি লিটারে ২০ টাকা বেড়ে অকটেন ১৪০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।