সরকার পরিচালিত অগ্রণী ব্যাংক পিএলসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অগ্রণী ব্যাংকের জরিমানার আপিল নাকচ করেছে। যার ফলে আজ বুধবার জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে