ফ্রিল্যান্সিংয়ের ওপর করারোপ নিয়ে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর বনশ্রীতে আইটি প্রতিষ্ঠান ‘বিডিকলিং আইটি লিমিটেডের’ নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেসিস সভাপতি বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ের ওপর করারোপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। আইসিটি ইন্ডাস্ট্রি আইনের ১২৪ ধারা অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফ্রিল্যান্সারদের ওপর কোনো কর নেই। বাংলাদেশ ব্যাংক তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য ব্যাংকগুলোকে একটা সার্কুলার দিয়েছে। এটা নতুন কিছু নয়। সুতরাং এটা নিয়ে ফ্রিল্যান্সারদের ভয়ের কিছু নেই।’
উদ্বোধনী অনুষ্ঠানে রাসেল টি আহমেদ আরও বলেন, ‘বর্তমানে সারা বিশ্বেই আইটি সংক্রান্ত জনবলের সংকট রয়েছে। বাংলাদেশিদের জন্য এটা বড় সুযোগ। বিশ্বে আইটি সেক্টরে প্রচুর কাজের চাহিদা রয়েছে। সে অনুপাতে আমরা কাজ করতে পারছি না। তবে সুযোগটিকে কাজে লাগিয়ে আমরা দেশের জন্য আরও রেমিট্যান্স নিয়ে আসতে পারি।
‘এই মুহূর্তে আমরা আইসিটি সেক্টর থেকে প্রায় দেড় মিলিয়ন ডলার এক্সপোর্ট করি। এর মধ্যে প্রথম চারটি ডেসটিনেশন হলো, আমেরিকায় ৩৪ শতাংশ এবং যুক্তরাজ্যে ৩০ শতাংশ। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানেও বড় একটা অংশ আমরা এক্সপোর্ট করে থাকি। শুধুমাত্র আমেরিকাতে ৩ মিলিয়ন আইসিটি লোকের স্বল্পতা আছে। যুক্তরাজ্যে ১ মিলিয়নের মতো, ইউরোপের দেড় মিলিয়নের মতো এবং জাপানে সাড়ে ৮ লাখের মতো লোকের স্বল্পতা আছে।’
বাংলাদেশিদের জন্য এটা বড় সুযোগ উল্লেখ করে রাসেল টি আহমেদ বলেন, ‘শুধুমাত্র এই চারটি দেশের চাহিদা যদি আমরা ১০ শতাংশও পূরণ করতে পারি, তাহলেই আমাদের এক্সপোর্ট ২০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার। তিনি বলেন, ‘অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সারা বিশ্বের এ শ্রমবাজারে বাংলাদেশের অংশ প্রায় ১৬ শতাংশ। তবে এ খাতের কর্মী হিসেবে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকলেও আয়ের দিক থেকে অষ্টম। বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের বাজার দেড় ট্রিলিয়ন ডলার। তাই এই বাজার আরও সম্প্রসারণের সুযোগ করে দিতে হবে।’
আয়োজকেরা জানান, চার শতাধিক কর্মীর প্রতিষ্ঠান বিডি কলিংয়ে নতুন করে আরও প্রায় দেড় শ কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মানুষের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৩ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে